যশোর, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পৃথক সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গায় দুজন নিহত

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ : মঙ্গলবার, ৬ জানুয়ারি,২০২৬, ০৪:২১ পিএম
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি,২০২৬, ০৬:০৪ পিএম
পৃথক সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গায় দুজন নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকালে উপজেলার মাধবীতলা ও চারযাদবপুর এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের মাধবীতলা এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে ইঞ্জিনচালিত আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোহাম্মদ ফরাজী (৪০) নামে একজন মাছ ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় আহত হন আলমসাধুর চালক জহুরুল ইসলাম।

নিহত মোহাম্মদ ফরাজী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের সামসুল হক ফরাজীর ছেলে।

অপরদিকে, বেলা ১১টার দিকে আলমডাঙ্গার চরযাদবপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হক (৩২) নামে এক যুবক নিহত হন। তিনি একটি বিড়াল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন।

নিহত নাজমুল হক আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের পূর্বপাড়ার আইনাল হকের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের হারদী ইউনিয়ন শাখার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, দুটি ঘটনায় পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)