যশোর, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে স্ট্রোকে মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩১ মার্চ,২০২৬, ০৪:৩২ পিএম
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ,২০২৬, ০৭:০০ পিএম
আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে স্ট্রোকে মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে স্ট্রোক করে বখতিয়ার রহমান নামে এক এনজিও কর্মীর মৃত্যৃ হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

মৃত বখতিয়ার রহমান উপজেলার ভেদামারী গ্রামের রফিউদ্দিন মোল্লার ছেলে।

নিহতের চাচাতোভাই আবুল হোসেন জানান, সকালে ফুয়েল কার্ডের আলমডাঙ্গা উপজেলা চত্বরে লাইন দাঁড়ান। প্রচন্ড ভিড়ে বখতিয়ার স্ট্রোক করেন। পরবর্তীতে একটা স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিলে জানা যায় তিনি মারা গেছেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল ঘটনার সতত্যা স্বীকার করেছেন। তার লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)