যশোর, বাংলাদেশ || শনিবার, ২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে ধর্ষণ ও অপহরণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ০৮:৪৮ পিএম
আপডেট : শনিবার, ২ মে,২০২৬, ০৯:০৮ পিএম
মেহেরপুরে ধর্ষণ ও অপহরণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মেহেরপুরে গাংনীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাকিল আহমেদ গাংনী উপজেলার রামনগর গ্রামের বাগানপাড়া এলাকার মইদুল ইসলামের ছেলে।

বামন্দি ক্যাম্পের পুলিশের একটি টিম শনিবার ০২ মে) বেলা ১১টার দিকে রামনগর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা শিক্ষর্থীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ওই ছাত্রী গত ২ এপ্রিল সকালের দিকে মাদ্রাসাতে কোরআন পড়তে যাচ্ছিল। পথের মধ্যে তাকে জোর করে মুখ চেপে ধরে নিয়ে পার্শ্ববর্তী একটি গোরস্তানের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় ওই শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে পালিয়ে যায় শাকিল।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলাটি দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন শাকিল আহমেদ।

গাংনী থানার তদন্ত অফিসার আল মামুন এই তথ্য নিশ্চিত করে বলেছেন গ্রেপ্তার শাকিলকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)