যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৬০ বছর সাজাপ্রাপ্ত আসামির কারাগারে মৃত্যু

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ০৭:১১ পিএম
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ০৯:১৭ পিএম
৬০ বছর সাজাপ্রাপ্ত আসামির কারাগারে মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা বাবুল ওরফে আক্তারুজ্জামান (৫৫) নামে একজন কয়েদির মৃত্যু হয়েছে। তিনি ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কয়েদি বাবুল ওরফে আক্তারুজ্জামান ( কয়েদি নম্বর-৯২৪৫/এ) নড়াইল সদরের ভোয়াখালী এলাকার লাল মিয়ার ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, পৃথক দুটি অস্ত্র মামলায় ৩০ বছর করে মোট ৬০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন বাবুল। ২০২৫ সালের ২৫ নভেম্বর তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন এবং তখন থেকেই সাজা ভোগ করছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর আবিদ আহমেদ জানান, শুক্রবার সন্ধ্যার কিছু আগে হঠাৎ করে বাবুলের বুকে তীব্র ব্যথা শুরু হয়। তাৎক্ষণিক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবাইদা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)