স্টাফ রিপোর্টার
, যশোর
প্রতীকী ছবি
ছবি:
যশোরের বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকালে উপজেলায় বন্দবিলার চাপাতলা ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান হোসেন (২৪) চাপাতলা আজমপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহত নয়ন (১৬) একই গ্রামের মানিক হোসেনের ছেলে। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হতাহতের স্বজনরা জানান, সকাল ৮টার দিকে রমজান মোটরসাইকেল চালিয়ে খাজুরা বাজার থেকে ফিরছিলেন। পথে বন্দবিলা ইউনিয়নের চাপাতলা ঈদগাহের কাছে পৌঁছালে সামনে থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের চালক রমজান ও নয়ন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠিয়ে দেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, রমজানকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। মাথায় প্রচণ্ড আঘাত লাগার কারণে তার মৃত্যু হতে পারে। আহত নয়নের অবস্থা আশঙ্কাজনক। পুরুষ সার্জারি রোডে তার চিকিৎসা চলছে।