যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় অপারেশনে দুই নারীর মৃত্যুর অভিযোগ, ক্লিনিক সিলগালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ০৭:৫০ পিএম
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ০৮:০৮ পিএম
আলমডাঙ্গায় অপারেশনে দুই নারীর মৃত্যুর অভিযোগ, ক্লিনিক সিলগালা

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় অপারেশনে দুই নারীর মৃত্যুর অভিযোগে ফাতেমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ টিম ক্লিনিকটিতে অভিযান চালায়। এসময় ওই ক্লিনিক মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, গত ৭ ও ১৩ এপ্রিল আলমডাঙ্গা শহরের থানা রোডের ফাতেমা ক্লিনিকে অপারেশনের পর জটিলতায় লাবনী আক্তার ও পারুলা নামে দুই নারীর মৃত্যু হয়।

এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ফাতেমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এ সময় ওই প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজপত্র ও পরীক্ষা ছাড়া এক ব্যক্তিকে রক্ত দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাক্তার আওলিয়ার রহমান এবং উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল শফিউল্লাহ নেতৃত্ব দেন। এ সময় র‌্যাব ও পুলিশের একটি দল অভিযানকে সহায়তা করে।

এসব তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাক্তার আওলিয়ার রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্লিনিকটি সাময়িক বন্ধ ও নগদ অর্থ জরিমানাসহ তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলমান রয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)