যশোর, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় জাগজাপিডা'র ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা

চৌগাছা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৬ জুন,২০২৬, ০৫:৫৯ পিএম
চৌগাছায় জাগজাপিডা'র ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা

মানবসেবাই পরম ধর্ম'- শ্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় সামাজিক ও শিক্ষামূলক সংগঠন 'জাগজাপিডা শিক্ষার্থী সংগঠন' আয়োজন করে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প।

সংগঠনটির উদ্যোগে এবং যশোর মেডিসিন ব্যাংকের সহযোগিতায় শনিবার (৬ জুন) গরীবপুর আদর্শ বিদ্যাপীঠ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

সংগঠনের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চলা এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে যশোরের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর, জামলতা, জাহাঙ্গীর পুর, পিতাম্বরপুর ও হুদাফতেপুরের রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন।

সংগঠনের সভাপতি আশানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মেডিসিন ব্যাংকের সভাপতি ও যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার হুসাইন সাফায়াত।

বিশেষ অতিথি ছিলেন গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল আরিফ শান্তি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, সহ-সভাপতি হুসাইন আহমেদ ও যশোর এম এম কলেজের বাংলা বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান, গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নূর ইসলাম এবং জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন।

মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। তাদের মধ্যে ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের ওরাল ও ডেন্টাল সার্জন এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. ইয়াকুব আলী মোল্লা, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মাসুম রেজা, সার্জন ও প্রসূতি-স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. জিয়াসমীন আক্তার তনিমা, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সাইফুর রহমান, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. জসীম উদ্দীন সরকার এবং শিশু গ্যাস্ট্রো-লিভার, পুষ্টি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. উম্মে জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠিত এ ক্যাম্পে চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে প্রাথমিক ওষুধও সরবরাহ করা হয়।

উল্লেখ্য, ২০০১ সালে সিংহঝুলি ইউনিয়নের পাঁচ গ্রামের শিক্ষার্থীদের ঐক্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয় জাগজাপিডা শিক্ষার্থী সংগঠন।

জাহাঙ্গীরপুর, গরীবপুর, জামালতা, পিতম্বরপুর ও ডাইনে (হুদাফতেপুর) গ্রামের শিক্ষার্থীদের মধ্যে আত্মিক বন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষা, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা, পরিবেশ রক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সর্বপরি সমাজের মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম প্রধান অঙ্গীকার সেটি বৃহৎ এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সংগঠনটি আবারও প্রমাণ করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)