যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হরমুজে ইরান-ওমানের সমঝোতায় বাধা যুক্তরাষ্ট্র

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৯:০০ এ এম
আপডেট : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৯:০৬ এ এম
হরমুজে ইরান-ওমানের সমঝোতায় বাধা যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি অস্থায়ী সমঝোতা হয়েছে। তবে এ সমঝোতা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সম্মতি প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির সাবেক এক জ্যেষ্ঠ কূটনীতিক।

কাতার জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের আলোচনা এখন ‘অগ্রসর পর্যায়ে’ রয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালান আইয়ার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান ও ওমান ৬০ দিনের জন্য একটি অস্থায়ী ‘ট্রাফিক সেপারেশন স্কিম’-এ একমত হয়েছে। এই ব্যবস্থায় জাহাজগুলো ইরানের নিয়ন্ত্রণের মধ্য দিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করবে।

তবে এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ‘ভেটো’ রয়েছে বলে জানান আইয়ার।

তার ভাষ্য, ওয়াশিংটনের সম্মতি ছাড়া ইরান ও ওমানের এই ব্যবস্থা কার্যকর হবে না।

এদিকে যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ জোরদার করেছে পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হচ্ছে—এমন ইঙ্গিতের মধ্যেই এসব আলোচনা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)