যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভোরে কেঁপে ওঠে কলারোয়ার ঘরবাড়ি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি,২০২৬, ০২:১১ পিএম
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি,২০২৬, ০৪:৫১ পিএম
ভোরে কেঁপে ওঠে কলারোয়ার ঘরবাড়ি

মৃদু ভূমিকম্পে কাঁপলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উপজেলা কলারোয়া।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ বাসার ভেতর কেঁপে ওঠে। পরে বিষয়টি বুঝতে পারেন এটি ভূমিকম্প। ভোরে হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয় যায়নি।

সাতক্ষীরা জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়া। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১, যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)