যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৩:০৭ পিএম
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, পাইকগাছা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওয়াল কবির, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান এবং কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক এইচএম সফিউল ইসলাম।

এ ছাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান এবং প্রেসক্লাব পাইকগাছার সহসভাপতি মো. আজিজুল ইসলাম সভায় বক্তব্য দেন।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীব বিশ্বাস, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. হাসিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, প্রভাষক লুৎফা ইসলাম, আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আবদুল ওহাব, দেবাশীষ সরদার এবং প্রেসক্লাব পাইকগাছার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)