যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৩:২০ পিএম
কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

খুলনার কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, অবহেলিত জনপদ কয়রার মানুষের কিছুটা স্বস্তি দিতে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হবে।

তিনি বলেন, শুধু চক্ষু চিকিৎসার মধ্যেই এ আয়োজন সীমাবদ্ধ নয়। ক্যাম্পে ছানি রোগী বাছাই করে তাঁদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। কয়রার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি আপনাদের ছেড়ে যাব না। বিএনপির ধারায় কয়রার উন্নয়ন হবে। কয়রার যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি।’ এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, খুলনা জেলা যুবদল নেতা আয়ুব মোল্যা, খুলনা জেলা জাসাসের আহ্বায়ক শহিদুল ইসলাম, কয়রার বিএনপি নেতা জিএম মাওলা বকস, সরদার মতিয়ার রহমান, আবদুস সামাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, মাওলানা গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, শেখ সালাউদ্দিন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শরিফুল আলম, সদস্যসচিব মোহতাসিম বিল্যাহ, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ ও মেহেদী হাসান সবুজসহ স্থানীয় নেতাকর্মীরা।

ক্যাম্পে কয়রার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে ছানি রোগীদের শনাক্ত করে পরবর্তী সময়ে বিনামূল্যে অস্ত্রোপচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)