দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিযানে অবৈধ পথে আসা ভারতীয় গলদা রেণু জব্দ করা হয়েছে।
শনিবার (৬ জুন) ভোর ৫টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার কুলিয়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব রেণু জব্দ করা হয়।
এ বিষয়ে দেবহাটা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়।
মাছের রেণু দ্রুত মারা যায় বিধায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সেগুলো বসন্তপুর খালে অবমুক্ত করা হয়।
এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম উপস্থিত ছিলেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, গত এক মাসের মধ্যে ৩৪ বল ভারতীয় রেণু আটক করা হয়েছে।