যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাছের চারা বিতরণ করেছে কেশবপুর কৃষি অফিস

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৬:২৫ পিএম
গাছের চারা বিতরণ করেছে কেশবপুর কৃষি অফিস

যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় ৪ হাজার বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করেছে। এ উপলক্ষে রোববার (২১ জুন) বিকেলে কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

অনুষ্ঠানে তিনি ৩ হাজার ৯৭০টি চারা বিতরণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্যাহ আল মামুন, মৎস্য অফিসার সুদীব বিশ্বাস ও উপাজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস ও পৌর জামায়াতের আমির জাকির হোসেন প্রমূখ।

দোরমুটিয়া ঈদগাহ, মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রশিক্ষন কেন্দ্র, বায়সা মাধ্যমিক বিদ্যালয় চত্বর, হিজেলতলা হাফিজিয়া মাদরাসা, মুলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও মধ্যকুল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১২০টি প্রতিষ্ঠানে এসব গাছের চারা দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)