যশোর, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৯ মার্চ,২০২৬, ০৩:২১ পিএম
মেহেরপুরে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মেহেরপুরে ইটবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইমন হোসেন (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে মেহেরপুর সড়ক বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন মেহেরপুর শহরের বোসপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে। এই ঘটনায় সাগর আহমেদ (৪০) নামের আরও একজন আহত হয়েছেন। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আবুল খায়েরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ইমন ও সাগর মোটরসাইকেলযোগে পন্ডেরঘাট এলাকা থেকে শহরের দিকে আসছিলেন। মেহেরপুর সড়ক বিভাগের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি দ্রুতগতির ইটবোঝাই ট্রাক্টর তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইমন মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে চলে যান এবং গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত সাগর আহমেদকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ নিহত ইমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)