যশোর, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৭ এপ্রিল,২০২৬, ০৪:১০ পিএম
আপডেট : বুধবার, ৮ এপ্রিল,২০২৬, ০১:০৯ এ এম
গাংনীতে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লাইসেন্স ব্যতীত গ্যাস বিক্রি এবং ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের দায়ে মেহেরপুরের গাংনীতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গাংনী উপজেলা শহরের বাজারে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ মামুনুল হাসান। বাজার তদারকিকালে লাইসেন্স ছাড়া গ্যাসের ব্যবসা পরিচালনা করার অপরাধে 'সিরাজ সাইকেল স্টোর'কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির দায়ে একই আইনের ৪৩ ধারায় 'সামাদ হোটেল'কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ ও গাংনী স্যানিটারি ইন্সপেক্টর মো. মশিউর রহমান সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ সময় মেহেরপুর জেলা পুলিশের একটি টিম নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত ছিল। ভোক্তা অধিকারের এই দল গাংনী শহরের বিভিন্ন ফার্মেসি, প্রসাধনী সামগ্রীর দোকান এবং নিত্যপণ্যের দোকানেও তদারকি চালায়।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, পণ্যের ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)