মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দিপা। শনিবার সকালে মহেশপুর প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নার্গিস সুলতানা বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার বাবা মহেশপুর উপজেলা বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তারই ধারাবাহিকতায় আমি ও আমার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। বর্তমানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। আজকের এই দিনে প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করি ‘
তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনায় নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। তার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।’
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি ইশারত মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, সহ-সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, হাসান আলী, জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন, নাজমুল হোসেন, মেহেদী হাসান লিমন, এনামুল ইসলামপ্রমুখ।
এক প্রশ্নের জবাবে নার্গিস সুলতানা বলেন, ‘দল যেখানে চাইবে আমি সেখানে নির্বাচন করতে আগ্রহী।’