সুবর্ণভূমি ডেস্ক
অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রীকে হয়রানির অভিযোগ উদ্বেগের বিষয় বলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেছেন। তার ফেরিফাইড ফেসবুক পেজে এ উদ্বেগের কথা জানিয়েছেন।
সুবর্ণভূমির পাঠকদের জন্য নিচে হুবহু দেওয়া হলো:
পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তাঁর স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া হামলা ও হয়রানির অভিযোগ গভীর উদ্বেগের বিষয়।
যে কোনো রাজনৈতিক মতভেদ বা বিরোধের নামে শিল্পী, সংস্কৃতিকর্মী কিংবা সাধারণ নাগরিকের ওপর হামলা ও হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।