যশোর, বাংলাদেশ || শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৬:০৮ পিএম
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৬:২৪ পিএম
চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুর রহমান মুকুলকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

গ্রেপ্তার আক্তারুর রহমান মুকুল দৌলতদিয়াড় গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, তার বিরুদ্ধে ২০২৪ সালের ২০ আগস্ট হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগে সদর থানায় একটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)