যশোর, বাংলাদেশ || বুধবার, ১৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আইনজীবীকে হুমকির ঘটনায় প্রেসক্লাবে অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৮:৫২ পিএম
আইনজীবীকে হুমকির ঘটনায় প্রেসক্লাবে অভিযোগ

মামলা করে টাকা না দিয়ে উল্টো আইনজীবীকে হুমকি দেয়ার ঘটনায় এশিয়ান টিভির জেলা প্রতিনিধি পরিচয়দানকারী হাসিবুর রহমান শামীমের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরে অভিযোগ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) মামলা পরিচালনাকারী আইনজীবী মুক্তাদিরুল হক এই অভিযোগ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, যশোর শহরতলীর বিরামপুর ফকিরার মোড় এলাকার হাজী লিয়াকত আলীর ছেলে হাসিবুর রহমান শামীম কয়েকদিন আগে অ্যাডভোকেট মোক্তাদিরুল হকের চেম্বারে গিয়ে আদালতে একটি মামলা করবেন বলে জানান। এ সময় মামলা করার খরচ বাবদ তার সাথে আইনজীবীর ১০ হাজার টাকার মৌখিক চুক্তি হয়।

গত ৬ মে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শামীমের আইনজীবী হিসেবে তিনি মামলাটি দাখিল করেন। এদিন শামীম আইনজীবীকে এক হাজার টাকা দিয়ে বাকি টাকা পরে দেবেন বলে জানিয়ে চলে যান। বেশ কয়েদিন অতিবাহিত হলেও টাকা না দেওয়ায় আইনজীবী তার কাছে বাকি ৯ হাজার টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে আইনজীবীকে জীবননাশের হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন শামীম।

এই ঘটনায় বুধবার প্রেসক্লাব যশোরের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তিনি এ অভিযোগ দিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)