যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় যুবক গুলিবিদ্ধ

খুলনা অফিস

প্রকাশ : বুধবার, ২৭ মে,২০২৬, ১১:০৮ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে,২০২৬, ০১:৪৮ এ এম
খুলনায় যুবক গুলিবিদ্ধ

খুলনা মহানগরীর টুটপাড়া বালুর মাঠ দারোগার বস্তি এলাকায় নয়ন শেখ (২৫) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলি তার ডান পায়ের ওপরের অংশে বিদ্ধ হয়েছে।

পুলিশ জানিয়েছে, আহত যুবক হত্যা ও মাদকসহ একাধিক মামলার আসামি। মঙ্গলবার (২৬ মে) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে এই ঘটনা ঘটে। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত নয়ন শেখ লবণচরা থানার আশিবিঘা এলাকার নুলয় শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় ‘নূর আজিম গ্রুপ’-এর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ধলু, নাহিদ (২৮), হাসান (২৫) এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জন সন্ত্রাসী মাস্ক ও ক্যাপ পরিহিত অবস্থায় দারোগার বস্তি এলাকায় আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা নয়ন শেখকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার ডান পায়ে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা অস্ত্র উঁচিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় নয়নকে উদ্ধার করে রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে জনাকীর্ণ এলাকায় এমন প্রকাশ্য গুলির ঘটনায় স্থানীয় মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আহত যুবকের বিরুদ্ধে আগের একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। অভ্যন্তরীণ কোনো কোন্দল বা পূর্ব শত্রুতার জেরে এই হামলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)