স্টাফ রিপোর্টার
, যশোর
বিজিবি যশোর ব্যাটালিয়নের সদস্যরা নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ৮৩৭ পিস ইয়াবাসহ দুইজনকে আটকের দাবি করেছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ ও তিনটি মোবাইলফোনও জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের সামনে বিজিবি অভিযান পরিচালনা করে। উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন সাতক্ষীরা জেলার দহাকুলা এলাকার মো. রোকনুজ্জামান (২২) এবং কলারোয়া উপজেলার রামভদ্রপুর এলাকার আক্তারুল ইসলাম (৪৬)।
তল্লাশি করে রোকনুজ্জামানের কাছ থেকে এক হাজার পিস এবং আক্তারুল ইসলামের কাছ থেকে তিন হাজার ৮৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির মোট দুই হাজার ৮৪৭ টাকা ও মোবাইলফোন সেট জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।