যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৫:২৭ পিএম
অভয়নগরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী মামলায় নাজমুল হুদা রাজু (৩৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) ভোরে উপজেলার ধোপাদীর মোড় ও সাভারপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক নাজমুল হুদা রাজু চলিশিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভারপাড়া গ্রামের মৃত মোকছেদ আলী গাজীর ছেলে। আর আব্দুল্লাহ আল মামুন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ধোপাদী মোড় এলাকার মৃত মো. আবু তালেবের ছেলে।

এই তথ্য নিশ্চিত করে রবিবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ২০২৫ সালের নভেম্বর মাসের ১৮ তারিখ দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন ও নিষিদ্ধ ছাত্রলীগের একজন মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ভোরে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)