যশোর, বাংলাদেশ || বুধবার, ১৭ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রতিশ্রুতি ভঙ্গ করে টাকা আত্মসাৎ, বাবা মা ছেলের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৯:১৮ পিএম
আপডেট : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৯:৩৭ পিএম
প্রতিশ্রুতি ভঙ্গ করে টাকা আত্মসাৎ, বাবা মা ছেলের কারাদণ্ড

যশোরে ইট তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে ছয় লাখ টাকা নিয়ে আত্মসাতের অপরাধে ভাটা শ্রমিক বাবা মা ও ছেলের দুই বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

একইসাথে প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার বিরাশী গ্রামের বাসিন্দা আজিবর গাজী, তার ছেলে মিন্টু গাজী ও স্ত্রী জাহানারা বেগম।

মামলা সূত্রে জানা গেছে, যশোর সদরের কনেজপুরস্থ টাটা ব্রিকসে ২০১৭ সালের ২৫ অক্টোবর থেকে পরবর্তী ৬ মাস পর্যন্ত ৩৯ লাখ কাঁচা ইট তৈরি করে দেওয়ার জন্য আজিবর গাজী, মিন্টু গাজী ও জাহানারা বেগম ম্যানেজার এফতেখার আহমেদ সুমনের সাথে লিখিতভাবে চুক্তিবদ্ধ হন। এ জন্য তারা প্রত্যেকে দুই লাখ করে মোট ছয় লাখ টাকা নেন ম্যানেজারের কাছ থেকে। কিন্তু অভিযুক্তরা নির্ধারিত সময়ের মধ্যে না আসায় ম্যানেজার বাধ্য হয়ে অন্যত্র থেকে শ্রমিক এনে কাঁচা ইট তৈরি করে নেন। পরবর্তীতে ম্যানেজার অভিযুক্তদের কাছে ছয় লাখ টাকা ফেরত চান। কিন্তু তারা টাকা দিতে অস্বীকার করায় ম্যানেজার তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

ওই মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাদের এই সাজা দেন

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)