যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন

কয়রা (খুলনা) সংবাদদাতা

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৬:১৪ পিএম
কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন

যুবসমাজই দেশের ভবিষ্যৎ, তাদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে এমন প্রত্যয়ের মধ্যদিয়ে খুলনার কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১২ আগস্ট) সকালে উত্তর বেদকাশি ইউনিয়নপরিষদ চত্বরে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেদকাশি পাথরখালী মিলনী যুব সংঘ এ উদ্যোগে নেয়।

র‍্যালির পরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার। সভায় বক্তব্য রাখেন উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানি, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী, সুন্দরবন কোয়ালিশনের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর এনামুল হক লিটন, জ্যাকি মুজাহিদুল ইসলাম, সুব্রত কুমার মুন্ডা, সৌমেন মুন্ডা, স্বপ্না মুন্ডা, আশামনি ও নাজমুল হুদা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠান শেষে দেশের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)