যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এসএসসি পরীক্ষায় ফেল করায় মেহেরপুরে শিক্ষার্থীর আত্মহত্যা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ১১:১২ পিএম
এসএসসি পরীক্ষায় ফেল করায় মেহেরপুরে শিক্ষার্থীর আত্মহত্যা

মেহেরপুরের গাংনীতে রামিদুজ্জামান টুটুল মিয়া (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদালকাটি গ্রামে তার বাড়ির শোয়ার ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পরপর দুইবার এসএসসি পরীক্ষায় ফেল করায় সে এই অঘটন ঘটায় বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

নিহত টুটুল মিয়া কোদাইলকাঠি গ্রামের ইমরাত শ্রমিক মিন্টু মিয়ার ছেলে ও পার্শ্ববর্তী দৌলৎপুর উপজেলার খলিশাখুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পারিবারিক সূত্র জানায়, রামিদুজ্জামান টুটুল মিয়া এসএসসি পরীক্ষায় পরপর দুইবার ইংরেজি বিষয়ে ফেল করায় পরিবারের লোকজন তাকে বকাঝকা করে। অভিমানে সে তার ঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদ মুদাদ্দিদ চৌধুরী বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)