যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে দুই আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষ মিলে আটক ১০

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৫:১৯ পিএম
আপডেট : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৬:২৪ পিএম
যশোরে দুই আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষ মিলে আটক ১০

যশোর শহরের বড়বাজার এলাকায় দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারীসহ দশজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় ৩০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, হোটেল স্বপ্নপুরী ও হোটেল পলাশসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলছে, এমন অভিযোগ ও তথ্যের ভিত্তিতে বুধবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই হোটেল থেকে দুইজন নারীকে আটক করা হয়। এছাড়া বাবুবাজার গলিতে অবৈধভাবে দেশি মদ বিক্রি এবং সন্দেহজনক চলাফেরার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন যশোর শহরতলির শেখহাটি এলাকার বীথি, রূপদিয়ার শাহিলা আক্তার, চৌগাছার মনিরুজ্জামান, বিরামপুর কালীতলার রাসেল, আমদাবাদ গ্রামের ইকবাল হোসেন, ঘুরুলিয়ার সাইদ হোসেন, রেলগেট পশ্চিমপাড়ার আব্দুস সাত্তার, মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের জাকির হোসেন, যশোর শহরের ঘোপ জেল রোডের আবু তাহের ও ছোট বালিয়াডাঙার শরিফুল ইসলাম।

অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল। এসময় ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, দুই আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং বাবুবাজার গলিতে অবৈধভাবে দেশি মদ বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। অভিযানে নারীসহ মোট দশজনকে আটক এবং ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)