যশোর, বাংলাদেশ || সোমবার, ১৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সারভাইভারদের দশদিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিলো রাইটস

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৮:২৭ পিএম
সারভাইভারদের দশদিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিলো রাইটস

মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত ২৫ জন নারী ও পুরুষকে নিয়ে দশদিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সোমবার (১৫ জুন) শেষ হয়েছে। প্রশিক্ষণটি ৬ জুন শুরু হয়।

সুইজারল্যান্ড অ্যাম্বাসির অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত 'আশ্বাস' প্রকল্পের অধীনে এ কর্মসূচির আয়োজন করে মানবাধিকার সংস্থা রাইটস যশোর।

সোমবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। সভাপতিত্ব করেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনাল 'আশ্বাস' প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাদিয়া ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন রাইটস যশোরের প্রকল্প ব্যবস্থাপক এস এম আজহারুল ইসলাম।

দশদিনের প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন রাইটস যশোরের কেস ম্যানেজার (ইকোনমিক ডেভেলপমেন্ট) ফাতিমা আফরোজ রুমকি ও কৃষ্ণা রানী সাহা এবং জাহিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার বলেন, সমাজে একজন নারী সঠিক সুযোগ পেলে পুরুষের চেয়েও বেশি অবদান রাখতে পারে। তাই আপনারা নিজেদেরকে ছোট ভাববেন না।

পিছনের কথা ভুলে গিয়ে প্রশিক্ষণ থেকে অর্জনসমূহকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাবেন বলে বিশ্বাস।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)