স্টাফ রিপোর্টার
, যশোর
ডেঙ্গুমুক্ত যশোর গড়তে এডিস মশার লার্ভা ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।
যশোর পৌরসভার জুড়ে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে মাঠপর্যায়ে লার্ভা শনাক্ত ও ধ্বংসের পাশাপাশি নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হবে।
সোমবার সকালে রেড ক্রিসেন্ট যশোর ইউনিট কার্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন।
উদ্বোধনকালে চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন বলেন, পৌর এলাকার সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বংশ বিস্তাররোধে এই উদ্যোগ নিয়েছি। ৫০ সদস্যের একটি বিশেষ টিম মাসব্যাপী মাঠপর্যায়ে কাজ করবে, যাতে আগামী বর্ষা মৌসুমে যশোরবাসী ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষিত থাকতে পারে।
উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুনসহ অন্যরা।