সুবর্ণভূমি ডেস্ক
এসএসসি ২০২৬ সালের ফল প্রকাশ হয়েছে। এ বছর ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। এছাড়া ৬৬৯টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
সোমবার (১০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলে এ চিত্র দেখা গেছে।
এ বছর এসএসসি পরীক্ষায় মোট ৩০ হাজার ৪০২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গত বছরের তুলনায় এ বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।
গত বছর ১৩৪টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। এ বছর সেই সংখ্যা বেড়ে ৩১২টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ, এক বছরে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৭৮টি।
অন্যদিকে, শতভাগ শিক্ষার্থী পাস করেছে-এমন প্রতিষ্ঠানের সংখ্যাও গত বছরের তুলনায় কমেছে।