যশোর, বাংলাদেশ || সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আওয়ামী ও ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

ইবি প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ০৬:২৪ পিএম
আপডেট : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ০৭:৩২ পিএম
আওয়ামী ও ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এসময় ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রশাসন ভবনে মহড়া দেয় তারা। 

সোমবার (১৭ আগস্ট) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা৷ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়৷ 

মিছিলে শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমি মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সহ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।  

মিছিল শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, `যেসব ফ্যাসিস্ট শিক্ষক দেশে এখনো অপতৎপরতা চালাচ্ছে তাদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে। এসকল ফ্যাসিস্ট শিক্ষক এবং নিষিদ্ধ ছাত্রলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবেনা। একইসাথে এই দেশেও এদের ঠাঁই হবে না।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)