যশোর, বাংলাদেশ || শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর হাসপাতালের শিশু ওয়ার্ডে হঠাৎ আগুন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৮:৫৬ পিএম
আপডেট : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ১০:০৩ পিএম
যশোর হাসপাতালের শিশু ওয়ার্ডে হঠাৎ আগুন

যশোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বৈদ্যুতিক সুইচে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন ও ধোঁয়া দেখে ওয়ার্ডে থাকা রোগী এবং তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা জীবন বাঁচাতে তাড়াহুড়ো করে নিচে নেমে আসেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে হাসপাতালের চারতলায় এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, চারতলার শিশু ওয়ার্ডের ১৮ নম্বর বেডের পাশে মোবাইলফোন চার্জ দেওয়ার একটি বৈদ্যুতিক পয়েন্ট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেখানে আগুন ও ঘন ধোঁয়া দেখা দিলে পুরো ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিকিৎসাধীন শিশু রোগী এবং তাদের সঙ্গে থাকা অভিভাবকরা দ্রুত বহিরাঙ্গনে নেমে আসেন।

শিশু রোগীর স্বজন রাবেয়া, আছিয়া বেগম জানান, মোবাইলফোনে চার্জ দেওয়ার সময় হঠাৎ লাইনটিতে স্পার্ক হয়ে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

হাসপাতালের মাস্টার ওবায়দুল ইসলাম কাজল বলেন, ভেজা কাপড়ের পানি বৈদ্যুতিক সুইচের ভেতরে ঢুকে যাওয়ায় আগুনের সূত্রপাত হয়। পরে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়েত জানান, বৈদ্যুতিক লাইনের ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)