যশোর, বাংলাদেশ || রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় বি কোম্পানির ক্যাডারকে গলা কেটে হত্যা

খুলনা অফিস

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ১১:৫৫ পিএম
খুলনায় বি কোম্পানির ক্যাডারকে গলা কেটে হত্যা

খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (২৭) নামক এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবক দুর্জনীমহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।

স্থানীয়রা জানান, জয় ঢালিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন দেখা যায়। বিশেষ করে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে ফেলায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি জানান, নিহত জয় খুলনার সন্ত্রাসী গ্যাং ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য ছিলেন। তার নামে বিভিন্ন থানায় সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। সন্ত্রাসীদের অন্তকোন্দলে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)