যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেশের প্রধান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান গুরুতর অসুস্থ

বিশেষ প্রতিনিধি

, যশোর

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ১২:০১ এ এম
দেশের প্রধান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান গুরুতর অসুস্থ

দেশের প্রধান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান গুরুতর অসুস্থ। যশোর তথা বাংলার এই কৃতী সন্তান এখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন কবিপত্নী জিন্নাত আরা জামান।

জিন্নাত জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই রফিকউজ্জামান। গত বৃহস্পতিবার থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। শনিবার রাতে প্রচণ্ড পেটব্যথা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

জাগোনিউজের খবরে জিন্নাত আরা জামানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘ওনার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কিছু মনে রাখতে পারেন না। কথা জড়িয়ে যায়। গত পরশু থেকে শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। গতকাল রাতে প্রচণ্ড পেটব্যথা হচ্ছিল। রাত সাড়ে ১০টা-১১টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাই।’

এর আগেও বেশ কয়েক দিন ধরে তার অসুস্থতার খবর পাওয়া যাচ্ছিল। গত ১০ নভেম্বর তার স্ত্রী জানিয়েছিলেন, পড়ে গিয়ে শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছেন রফিকউজ্জামান। ঠিকমতো হাঁটাচলা করতে পারছিলেন না। স্মৃতিশক্তিও দুর্বল হয়ে পড়েছিল। কথাবার্তা বলতেন খুব কম, ঘুমও হচ্ছিলো না ঠিকমতো।

চলতি মাসের শুরুতে রফিকউজ্জামানের ভার্টিগো রোগ শনাক্ত হয়। পরে নিউরো মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে সিটি স্ক্যানসহ বেশকিছু পরীক্ষা করানো হয়েছিল। তবে সেসব পরীক্ষার প্রতিবেদন সন্তোষজনক ছিল না। পরবর্তীসময়ে এমআরআই ও রক্ত পরীক্ষারও উদ্যোগ নেওয়া হয়।

রিপোর্টের বিষয়ে জানতে চাইলে রোববার জিন্নাত আরা জামান জানান, পরীক্ষার ফল ভালো আসেনি। চিকিৎসকরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এদিন চিকিৎসকদের একটি বৈঠকের পর তার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে আশা করছেন তিনি।

মোহাম্মদ রফিকউজ্জামান আধুনিক বাংলা গানেরজগতে এক উজ্জ্বল নাম। কবিতা লেখার মধ্য দিয়ে তার সাহিত্যচর্চার শুরু। পরে গানের কথা লিখে পরিচিতি পান তিনি। ১৯৭৩ সাল থেকে চলচ্চিত্রের জন্য নিয়মিত গান লেখা শুরু করেন। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গানের কথা লিখেছেন তিনি। একই সঙ্গে তিনি বহু সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন।

পাশাপাশি চলচ্চিত্রের চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা হিসেবেও খ্যাতি রয়েছে তার। ১৯৮৪ ও ১৯৮৬ সালে শ্রেষ্ঠ গীতিকার এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তাকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।

গেল রমজানে রফিকউজ্জামানের একটি বিস্তৃত সাক্ষাৎকার গ্রহণ করে সুবর্ণভূমি। যশোর শহরের খড়কি এলাকায় নিজ বাসভবনে দেওয়া সেই সাক্ষাৎকারে দেশের এই প্রধান গীতিকবি তার জীবনের নানা অজানা অধ্যায় বর্ণনা করেন।

রফিকউজ্জামানের সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন তার স্ত্রী জিনাত আরা জামান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)