যশোর, বাংলাদেশ || সোমবার, ১৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৪:৪৪ পিএম
আপডেট : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৫:০৪ পিএম
সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ

ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার কারণে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন।

রবিবার বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তবে দিল্লির বিমানবন্দরে নামার পরই ভারতের অভিবাসন বিভাগের নজরদারি তালিকা (ওয়াচলিস্ট) অনুযায়ী তাকে আটকে দেওয়া হয়।

সেখানে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উপদেষ্টা নিজেই তার পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। এদিকে রবিবার ভারতীয় সংবাদমাধ্যম 'নিউজ১৮' এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনের সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় ডা. জাহেদ উর রহমানের নাম নিরাপত্তাসংক্রান্ত একটি নজরদারি তালিকায় শনাক্ত হয়। এর পরপরই তাকে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের জন্য বিমানবন্দরে আটকে রাখা হয়।

সূত্রটি আরও জানিয়েছে, ঘটনাটি মূলত ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা ও তথ্য হালনাগাদ না হওয়ার কারণে ঘটেছে। ডা. জাহেদ উর রহমানের নাম সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি কালোতালিকা (ব্ল্যাকলিস্ট) থেকে আগেই অপসারণ করা হয়েছিল।

তবে সেই তথ্য অভিবাসন বিভাগের ওয়াচলিস্টে যথাসময়ে হালনাগাদ না হওয়ায় তার নাম ডাটাবেজে থেকে যায়। ফলে দিল্লি বিমানবন্দরে প্রবেশের সময় স্বয়ংক্রিয় নিরাপত্তা সতর্কবার্তা জারি হয় এবং তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ ও যাচাইয়ের মুখোমুখি হতে হয়।

শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির কারণে তিনি সফর বাতিল করে দেশে ফিরে আসেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)