স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর উপশহর পার্ক রোডে পার্কিং করে রাখা বাসে আগুন দিয়ে নাশকতার মামলায় সন্দেহভাজন তাইজুল ইসলাম রাজন (৩০) নামে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। তিনি শহরের পূর্ববারান্দী বাঁশতলা এলাকার তরিকুল ইসলামের ছেলে।
বুধবার (১৭ জুন) ভোর ৫টার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার বলছেন, ২০২৫ সালের ১৩ নভেম্বর ভোরে যশোর উপশহর পার্ক রোডে পার্কিং করা একটি বাসে আগুন দেয় আওয়ামী লীগের কতিপয় দুর্বৃত্ত। এই ঘটনায় বাসের মালিক কোতোয়ালি থানায় মামলা করেন। এই মামলার সন্দেহভাজন আসামি রাজন।
বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।