যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সড়কে প্রাণ গেলো যুবকের

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৫ জানুয়ারি,২০২৬, ১১:০৮ পিএম
সড়কে প্রাণ গেলো যুবকের

কুষ্টিয়ার মিরপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় আশিক ইসলাম (২১) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি গ্রামীণ ফোন কোম্পানিতে নতুন চাকুরে।

সোমবার (০৫ জানুয়ারি) রাত ৮টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙ্গাবটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ চৌধুরীপাড়ার মোহর চৌধুরীর ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে আশিক ইসলাম মোটরসাইকেলযোগে মিরপুর থেকে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ভাঙ্গাবটতলা নামক স্থানে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আশিক একমাস পূর্বে গ্রামীণ ফোন কোম্পানিতে চাকরি শুরু করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)