যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় শহীদ মারফত আলীর শাহাদতবার্ষিকী পালন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি,২০২৬, ০২:০৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি,২০২৬, ০৩:২২ পিএম
কুষ্টিয়ায় শহীদ মারফত আলীর শাহাদতবার্ষিকী পালন

কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আমলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা এবং বিএলএফ প্রধান কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ মারফত আলীর ৩৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শহীদ মারফত আলী স্মৃতি সংসদ এবং আমলা সরকারি কলেজ’ এর যৌথ উদ্যোগে এই শোকাবহ দিনটি স্মরণ করা হয়। অনুষ্ঠানের মূল কর্মসূচির মধ্যে ছিল শোক র‍্যালি, আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ। এদিন সকালে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের এলাকাবাসী অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে শহীদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আমলা সরকারি কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা শহীদ মারফত আলীর বর্ণাঢ্য জীবন ও মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।’

বীর মুক্তিযোদ্ধা শহীদ মারফত আলী স্মৃতি সংসদ এর নেতৃবৃন্দ জানান, শহীদ মারফত আলীর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দেশের জন্য তাঁর অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতেই প্রতিবছর এই আয়োজন করা হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মারফত আলী কুষ্টিয়া অঞ্চলের একজন প্রথিতযশা কৃষক নেতা এবং শিক্ষানুরাগী ছিলেন, যার হাত ধরেই আমলা সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)