কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের প্রধান খালের পানিতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মোহাম্মদ আলী নামে তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মিরপুর ধুবাইল ইউনিয়ন কাদেরপুর গ্রামের জিকে সেচ প্রকল্পের খাল থেকে লাশটি উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
নিহত মোহাম্মদ আলী মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়ন কাদেরপুর গ্রামে কহন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের রাস্তার ওপর জিকে ক্যানালের পাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত ক্যানালে পড়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করেন। তবে অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে স্থানীয় এলাকাবাসী শিশুটির লাশ দেখতে পান।
বিষয়টি নিশ্চিত করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করুন।