যশোর, বাংলাদেশ || শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৬:১৮ পিএম
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৬:২৮ পিএম
চৌগাছায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুর রহমান বাবুর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ইউনিয়নের দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে এই কর্মসূচি শুরু হয়।

পাশাপোল ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাস্টার কবির উদ্দিনের সভাপতিত্বে শোভাযাত্রা-পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গোলাম মোর্শেদ বলেন, আজকের এই কর্মসূচির পর থেকেই পাশাপোল ইউনিয়নে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করবে। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে, তাদের পায়ের নিচে আর মাটি থাকবে না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘শুধু শোভাযাত্রা করেই বসে থাকলে চলবে না। নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত পাড়া-মহল্লায় ও গ্রামে-গঞ্জে গিয়ে মাহমুদুর রহমানের পক্ষে ভোট চাইতে হবে। ধৈর্য ও শান্ত মাথায় পরিশ্রম করতে হবে। হিন্দু-মুসলিমনির্বিশেষে ইউনিয়নবাসী একজন সৎ ও যোগ্য প্রার্থী চাচ্ছে। মাহমুদুর রহমানকে বিজয়ী করে আমরা একটি সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত ইউনিয়ন গড়ে তুলবো।’

অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুর রহমান বাবু ইউনিয়নবাসীর উদ্দেশে বলেন, ‘দল থেকে আমাকে মনোনীত করা হয়েছে। আপনারা যদি মূল্যবান ভোট ও সহযোগিতা দিয়ে আমাকে নির্বাচিত করেন, তবে পাশাপোল ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলবো। একই সঙ্গে ইউনিয়নটিকে সাজিয়ে একটি উন্নত শিক্ষাব্যবস্থা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)