যশোর, বাংলাদেশ || বুধবার, ১৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক সনি, সদস্য সচিব মামুন

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৯:১৮ এ এম
নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক সনি, সদস্য সচিব মামুন

জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিকে এবং সদস্য সচিব করা হয়েছে সদর উপজেলার সাবেক আহ্বায়ক মামুন গাজীকে।

মঙ্গলবার (১২ মে) রাতে সংগঠনটির প্যাডে এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জেলা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রোবায়েত খোরশেদ শাথীলকে এবং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রকিবুজ্জামান পাপ্পু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া, এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)