যশোর, বাংলাদেশ || বুধবার, ১৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরা ছাত্রদলের সভাপতি রায়হান, সম্পাদক অর্ঘ্য

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৯:২৪ এ এম
সাতক্ষীরা ছাত্রদলের সভাপতি রায়হান, সম্পাদক অর্ঘ্য

জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এস কে এম আবু রায়হানকে সভাপতি এবং জে এম দুদায়েভ মাসুদ খানকে (অর্ঘ্য) সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনজুরুল কবির বাপ্পী, সহ-সভাপতি হিসেবে আসিফ ইকবাল, সোহেল রানা ও শেখ রিজভী আহমেদকে রাখা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদ রিপন, শেখ ফারহান মাসুক ও জুয়েল রানা। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শাহীন ইসলামকে।

চিঠিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)