যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৩:১৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৩:৩৭ পিএম
বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন: আইনমন্ত্রী

বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন।

আইনমন্ত্রী বলেন, দেশের বিচার বিভাগ যতটা স্বাধীনতা উপভোগ করে, তা অন্য কোথাও কমই দেখা যায়। বিচার বিভাগ স্বাধীন বলেই মামলায় অনেক সময় রাষ্ট্রপক্ষ হেরে যায়। বিচার বিভাগ স্বাধীন না হলে এমনটি হতো না।

তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের বিচারকরা সাংবিধানিক ও আইনিভাবে এতটাই স্বাধীন যে, তাদের বদলি, পদায়ন (পোস্টিং) কিংবা শৃঙ্খলামূলক কোনো কিছুই সরকারের হাতে নেই। কিন্তু অতীতে সেই স্বাধীনতার অন্য রূপও আমরা দেখেছি।’

“আমরা দেখেছি, অতীতে 'শপথবদ্ধ রাজনীতিবিদ' হিসেবে সেই স্বাধীনতা দেশের মানুষের নাগরিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছিল। তবে বর্তমানে আমাদের দেশের জজ সাহেবরা নিজেদের মেধা, প্রজ্ঞা ও বিদ্যাবুদ্ধি দিয়ে যে রায় দেন, সেখানে সরকারের হস্তক্ষেপ করার কিছু থাকে না,” বলেন মন্ত্রী।

মামলার দীর্ঘসূত্রতা ও বিচারক সংকট নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। দেশে প্রয়োজনের তুলনায় জজ (বিচারক) এবং আইনজীবীর সংখ্যা কম হওয়ার কারণেই মূলত মামলার এই দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে।

পরিদর্শনকালে বহুল আলোচিত রামিসা হত্যা মামলার বিষয়ে আলোকপাত করে আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলায় যেন শতভাগ ন্যায়বিচার নিশ্চিত হয়, সেদিকেও সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)