যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশে ২৪ ঘণ্টায়:

হাম উপসর্গ ও ডেঙ্গুতে সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আড়াই হাজার

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৭:২০ পিএম
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৭:২৮ পিএম
হাম উপসর্গ ও ডেঙ্গুতে সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আড়াই হাজার

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ও চিকিৎসাধীন হয়েছেন দুই হাজার ৬৭৪ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক দুটি নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাম পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। এ সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১৯ জন। এর মধ্যে এক হাজার ২৭২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন।

অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ১৯৯ জন।

এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৫ হাজার ৫৬২ জনে এবং নিশ্চিত আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ২৮ জন। এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া দুই লাখ ১৯ হাজার ২৪৭ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ১০ হাজার ৪০১ জন।

ডেঙ্গু পরিস্থিতি
অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৫৫ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৩ জনে এবং মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৮ হাজার ৮৮৩ জন।

এর আগে বৃহস্পতিবারের প্রতিবেদনে চলতি বছর ডেঙ্গুতে ৪৮১ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। এর মধ্যে সর্বোচ্চ ২৩৬ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ৮৫, চট্টগ্রামে ৪৭, ময়মনসিংহে ৩৯, বরিশালে ৩২, রাজশাহীতে ৩০, রংপুরে ৮ এবং সিলেটে ৪ জনের মৃত্যু হয়েছে।

গত কয়েক মাস ধরে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত থাকায় এবং হাসপাতালে রোগী ভর্তির চাপ বাড়ায় স্বাস্থ্য খাতে উদ্বেগ তৈরি হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)