যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় রোভার স্কাউটদের মিলনমেলা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২২ মার্চ,২০২৬, ১১:১৬ পিএম
সাতক্ষীরায় রোভার স্কাউটদের মিলনমেলা

সাতক্ষীরায় ‘স্বপ্ন সিঁড়ি’ নামে এক সংস্থা প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউটদের নিয়ে মিলনমেলার আয়োজন করে। রোববার (২২ মার্চ) শহরের সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।

সকালে জাতীয় পতাকা উত্তোলন ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা সভা, অভিজ্ঞতাবিনিময় ও বিভিন্ন আনন্দ আয়োজনে অংশ নেন রোভার স্কাউটরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ি সাতক্ষীরার সভাপতি নাজমুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান পলাশ, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহ-সভাপতি ইদুজ্জামান ইদ্রিস, সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের কমিশনার রেজাউল করিম, স্বপ্নসিঁড়ির সাবেক সভাপতি আলতাপ হোসেন, জেলা রোভার স্কাউটসের কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর এবং সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর বাসুদেব বসু বলেন, তরুণদের স্বপ্ন ও উদ্যোগই একটি সংগঠনকে এগিয়ে নিয়ে যায়। স্বপ্নসিঁড়ি যে ধারাবাহিকভাবে রোভারদের একত্রিত করছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
এসময় আরও উপস্থিত ছিলেন মো. জামাল উদ্দিন, মাতঙ্গিনী মণ্ডল, শাহাজান আলী, অহিদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, বিশ্বজিৎ ঘোষ, সাইদুর রহমান সাইদ, অতনু বোস, আবু সাইদ, প্রীতম দাশ প্রমুখ।

দিনব্যাপী এ মিলনমেলা প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউটদের মধ্যে একাত্মতা, বন্ধুত্ব ও স্কাউটিং চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের আশা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)