যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুন্দরবনে বনদস্যুর গুলিতে জেলে জখম

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৭ এপ্রিল,২০২৬, ০২:৪৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল,২০২৬, ০৩:৩০ পিএম
সুন্দরবনে বনদস্যুর গুলিতে জেলে জখম

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে। আহত আতিয়ার রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার রহমান। এ সময় হঠাৎ বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে জেলেদের লক্ষ্য করে অতর্কিতে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে বনের ভেতরেই লুটিয়ে পড়েন। তার সঙ্গে থাকা সহযোগী জেলেরা সাহসিকতার সাথে তাকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমান স্টেশন অফিসে আসলে তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।

এই ঘটনার পর থেকে সুন্দরবন-সংলগ্ন জেলে পাড়াগুলোতে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে ইদানীং বনদস্যুদের তৎপরতা আবারও বৃদ্ধি পেয়েছে, যার ফলে সাধারণ বনজীবীদের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। তারা দ্রুত দস্যু দমনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, "আমরা বনদস্যু নির্মূলে অত্যন্ত তৎপর আছি। সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনতে খুব দ্রুত বন বিভাগ, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। আহত জেলের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)