যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কনসার্টে ছুরিকাঘাতের চার দিন পর মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৮:৩৯ পিএম
আপডেট : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৮:৫৩ পিএম
কনসার্টে ছুরিকাঘাতের চার দিন পর মামলা

যশোর টাউন হল ময়দানে কনসার্ট দেখতে গিয়ে ছুরিকাঘাতে জখম হওয়ার ঘটনায় চার দিন পর মামলা হয়েছে।

গত ৫ আগস্ট রাতে পূর্বশত্রুতার জের ধরে মেহেদী হাসান সাহেবকে ছুরিকাঘাত ও তার গলায় থাকা প্রায় দশ আনা ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে গত রোববার (৯ আগস্ট) কোতোয়ালি থানায় মামলাটি করা হয়।

মামলায় শহরের বারান্দি মোল্লাপাড়ার ফিরোজ হোসেনের ছেলে সিয়াম হোসেনসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী আহত মেহেদীর বাবা শহরের চাঁচড়া রায়পাড়ার বাদশা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাত ১০টার দিকে মেহেদী হাসান যশোর টাউন হল ময়দানে কনসার্ট দেখতে যান। রাত সাড়ে ১০টার দিকে পূর্বশত্রুতার জের ধরে বারান্দি মোল্লাপাড়া এলাকার সিয়াম তার সহযোগীদের নিয়ে মেহেদীর ওপর হামলা চালায়।

এ সময় সিয়াম ধারালো চাকু দিয়ে মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে পরপর চারটি আঘাত করে। এতে মেহেদী গুরুতর রক্তাক্ত জখম হন। একপর্যায়ে তার গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নেয় তারা।

মেহেদীর চিৎকার শুনে মিনারুল ইসলাম, রিয়াদুজ্জামান রিয়াদসহ কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে মেহেদীর বাবা বাদশাসহ পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। চিকিৎসার ব্যবস্থা করার পর মেহেদী কিছুটা সুস্থ হলে গত রোববার তার বাদশা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)