যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে মাদকসেবীর কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৮:৪৩ পিএম
অভয়নগরে মাদকসেবীর কারাদণ্ড

মাদক সেবনের পর জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে যশোরের অভয়নগরে আলমগীর হোসেন (২৯) নামে এক মাদকসেবীকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মহাকাল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন মহাকাল গ্রামের মৃত মোহাম্মাদ আলী খাঁর ছেলে।

​ভ্রাম্যমাণ আদালতের পেশকার খায়রুজ্জামান জানান, সোমবার দুপুরে মাদক সেবন করে এলাকায় শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে আলমগীর হোসেন নামের এক মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, মাদক সেবনের পর জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে একজন মাদকসেবীকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)