স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি সোনার বারসহ কবির হোসেন নয়ন (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার (১২ আগস্ট) দুপুরে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিং এলাকার কাছ থেকে তাকে আটক করা হয়। আটক কবির হোসেন নয়ন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। এ সময় কবির হোসেন নয়ন সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে আটক করে দেহ তল্লাশি করেন। তল্লাশির সময় তার কাছ থেকে ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার করা হয়।
এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৭০ টাকা জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, উদ্ধার করা সোনার বারের আনুমানিক মূল্য ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া