যশোর, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৬ জুন,২০২৬, ০৪:৫৮ পিএম
চৌগাছায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা আটক

যশোরের চৌগাছা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ রহমান খান এবং ছাত্রলীগ পৌর শাখার নেতা সৌরভ রহমান বিপুলকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।

শনিবার (৬ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে কোন মামলা বা কী অভিযোগে তাদের আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

স্থানীয় সূত্র জানিয়েছে, আটক দুই নেতা এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

চৌগাছা থানার একটি সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, আটক নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)