স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার মালঞ্চি এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইকরামুল ইসলাম নামে একজনকে আটকের দাবি করেছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি থেকে আটক করা হয়। আটক ইকরামুল ইসলাম সাতক্ষীরার কলারোয়ার হাবিবুর রহমান গাইনের ছেলে।
র্যাব বলছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল, কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সাতক্ষীরা থেকে যশোর অভিমুখী একটি লোকাল বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ইকরামুল ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার হেফাজত থেকে দুই হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।